Apan Desh | আপন দেশ

সাকিব প্রসঙ্গে যা বললেন ক্রীড়া উপদেষ্টা 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ১৬ নভেম্বর ২০২৪

সাকিব প্রসঙ্গে যা বললেন ক্রীড়া উপদেষ্টা 

ফাইল ছবি

দেশের ক্রিকেটে সাকিব আল হাসান ইস্যুতে আলোচনা যেন থামছেই না। এই মুহুর্তে দলে না থেকেও খবরের শিরোনামে থাকেন এই অলরাউন্ডার। বর্তমানে লাল সবুজের প্রতিনিধিরা রয়েছেন ক্যারিবীয়ান দ্বীপে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তবে দলে নেই সাকিব। 

সাবেক এ অধিনায়কের থাকা না থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাকিবের দলে থাকার বিষয়টি পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একান্ত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। 

আসিফ মাহমুদ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরী হলো আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব। 

বাংলাদেশ দল ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে এবং সেখানে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এখন দেখার বিষয়, বিসিবি ও সাকিব আল হাসান মিলে কী সিদ্ধান্তে পৌঁছায়। সাকিবের অভিজ্ঞতা ও নেতৃত্ব যে কোনো ফরম্যাটে দলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত এমন সময় যখন দলকে আরও শক্তিশালী করে তুলতে তার মতো খেলোয়াড়ের প্রয়োজন। 

সাকিবের ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং ব্যক্তিগত পরিকল্পনা বিবেচনায় রেখে বিসিবি এই বিষয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামী ৩০ নভেম্বর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেগুলো যথাক্রমে মাঠে গড়াবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের