বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হক নুরু
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই।
রোববার (২২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আব্দুল হক নুরু মিঠামইন উপজেলা কার্যক্রম আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা থেকে তার মরদেহ কিশোরগঞ্জে নেয়া হবে। এদিন বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামে পারিবারিক গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।
মিঠামইন থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপন দেশ/এ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































