Apan Desh | আপন দেশ

কুমিল্লায় মরদেহের অপেক্ষায় হিমঘরের সামনে অপেক্ষা

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২০, ২২ মার্চ ২০২৬

কুমিল্লায় মরদেহের অপেক্ষায় হিমঘরের সামনে অপেক্ষা

ছবি : আপন দেশ

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মরদেহ নিতে হিমঘরের সামনে অপেক্ষা করছেন স্বজনরা। 

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে দুই মেয়েসহ মারা গেছেন লাইজু আক্তার (২৬)। তার মেয়েরা হলো খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪)। নিহত এই তিনজন ঝিনাইদহের মহেশপুরের পিন্টুর স্ত্রী-সন্তান।

নিহত অন্যরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লাহর ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), সুধারাম থানার মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), চাঁদপুরের কচুয়া উপজেলার মোমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮), লক্ষ্মীপুর সদর উপজেলার মো. সিরাজুল দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদর উপজেলার মো. মোকতার বিশ্বাসের ছেলে মো. জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর উপজেলার ওহাব শেখের ছেলে ফসিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬২) ও একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (৫৫)।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়ার পথে মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়।

আরও পড়ুন : ৩ জেলায় সড়কে ঝড়ল ১৯ জনের প্রাণ

এতে ঘটনা স্থলেই ১২ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement