Apan Desh | আপন দেশ

হবিগঞ্জে বাস পিকাপ সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩২, ২২ মার্চ ২০২৬

হবিগঞ্জে বাস পিকাপ সংঘর্ষে নিহত ৪

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা পিকআপের চালক ও যাত্রী ছিলেন। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, এ সংঘর্ষে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

এর আগে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement