Apan Desh | আপন দেশ

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৭, ২২ মার্চ ২০২৬

আপডেট: ২১:০৫, ২২ মার্চ ২০২৬

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্রী

ছবি: আপন দেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ক্ষমতা কেবল দায়িত্ব। আর দায়িত্ব পালন করতে ক্ষমতা লাগে। কিন্তু দায়িত্বহীন কোনো ক্ষমতা নেই।

রোববার (২২ মার্চ) দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনি এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়মকালে তিনি এসব কথা বলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

জহির উদ্দিন স্বপন বলেন, পাহাড়াদারকে আমরা ক্ষমতা দেই চোর-ডাকাত যাতে না ঢুকতে পারে। দারোয়ানের ক্ষমতা কি বাড়ির মালিকানা ক্ষমতা? বাড়ির মালিক তো ঘুমায়, কিন্তু বোকা দারোয়ান মনে করে, আমিই ক্ষমতাবান, আমিই মনে হয় মালিক।

তথ্যমন্ত্র‍ী বলেন, একটা পদ্ধতিগতভাবে যখন জনগণের ক্ষমতা দখল করে রাখতে চায় তখন গণঅভ্যুত্থান তৈরী হয়। বিস্ফোরণ তৈরি হয়। দুপুরের রান্না করা খাবার পর্যন্ত প্রধানমন্ত্র‍ী খেতে পারে নাই। আজ আমরা ক্ষমতাসীন দল। এ উদাহরণ আমাদের ধারণ করতে হবে। যাতে আমরা কখনই এ ভুল দ্বারা আক্রান্ত না হই। আমরা কখনই স্বৈরতান্ত্রিক রোগে আক্রান্ত না হই। যেকারণে নেতৃবৃন্দকে সবসময় সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ক্ষমতাসীন রাজনীতিবিদদের বুঝতে হবে আমরা সবাই কিন্তু দারোয়ানের দায়িত্ব পালন করছি। ক্ষমতা মানেই জনগন। আপনাদের কথায় বার্তায়, কখন যেন ঔদ্ধত্য প্রকাশ না পায়।

তিনি আরও বলেন, আমাকে প্রধানমন্ত্র‍ী তথ্য মন্ত্রীর দায়িত্ব দিয়েছে। আমি যদি সেটাকে দায়িত্ব মনে না করে, ক্ষমতা মনে করি। আমরা সামনে পুলিশ, পেছনে পুলিশ, আমার কথা ইউএনও শুনে এসিল্যান্ড শুনে। এ ভাবনা যখন আমার মধ্যে ঢুকবে আমি জনবিচ্ছিন্ন হয়ে যাবো। তাহলে ওই একই পরিণতি হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement