Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রে আগুন

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাড়ে ৯টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কেন্দ্রের সীমানার বাইরে থেকে একটি ককটেল লক্ষ্য করে ছুঁড়ে মারে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররা দিগিবিদিক ছোটাছুটি শুরু করেন।

১১:১২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

‘জামায়াতের ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার-কারচুপির পথ হতাশাজনক’

‘জামায়াতের ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার-কারচুপির পথ হতাশাজনক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, পরাজয়ের আশঙ্কায় জামায়াতে ইসলামী যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  দলীয় নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি অনুরোধ জানিয়ে নজরুল ইসলাম বলেন, এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। সেজন্য পালাক্রমে কেন্দ্রগুলো পাহারা দেবেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোট দেবেন ও ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোটকেন্দ্র পরিত্যাগ করবেন।

০৮:০২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement