Apan Desh | আপন দেশ

‘ড. ইউনূস-মোদির বৈঠককে ইতিবাচকই দেখছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫৮, ৪ এপ্রিল ২০২৫

‘ড. ইউনূস-মোদির বৈঠককে ইতিবাচকই দেখছে বিএনপি’

বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (০৪ এপ্রিল) রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হলে সামনে ড. ইউনূস দেশের জন্য আরও ভালো কিছু বয়ে আনবেন।

আরওপড়ুন<<>>প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

গণহত্যার দায়ে জড়িত শেখ হাসিনাসহ সকল হত্যকারীদের ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বিএনপির এ নেতা। তিনি আরও বলেন, হাসিনা আমলে অসম চুক্তি বাতিলের পাশাপাশি সীমান্তে সকল হত্যা বন্ধ করতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন মির্জা আব্বাস।

উল্লেখ্য, বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্যাংককে ২ এপ্রিল শুরু হওয়া বিমসটেক সম্মেলন শেষ হবে ৪ এপ্রিল।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ