Apan Desh | আপন দেশ

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২১, ৪ অক্টোবর ২০২৪

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার

তৃতীয় দফায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে শনিবার (৫ অক্টোবর) সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হবে। সেখানে অন্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে দুপুরে সংলাপের বিষয়টি নিশ্চিত করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শনিবার বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরইমধ্যে দুদফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ আলোচনা হবে। এ আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেয়া হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ সরকারের উদ্যোগে শুরু হলো তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন বৃহস্পতিবার গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো ইরান যুদ্ধের অবসান শিগগিরই: ট্রাম্প আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা বোয়িংয়ের পর ১০ এয়ারবাস কিনছে সরকার দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা কোনো ম্যাচ না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল
City Touch