Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৯:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পরে র‍্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। সে মামলায় আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে ফরহাদ হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

মন্ত্রী ফরহাদ হোসেন তৎকালীন কুষ্টিয়া-৫ (বর্তমান মেহেরপুর-১) আসনের সংসদ সদস্য ছিলেন। 

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়