ছবি: আপন দেশ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়।
সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন <> রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর
সামাজিক যোগাযোগমাধ্যমে, নিজের ভেরিফায়েড পেজে ছবি প্রকাশ করে এমিন এরদোয়ান লিখেন, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।
এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































