Apan Desh | আপন দেশ

মধ্যরাতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে বাসে আগুন

ছবি: আপন দেশ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করে রাখা মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে জল তরঙ্গ সুইমিং পুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করে রাখা মিডলাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৯৪২১) হঠাৎ আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন<<>>২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

ওসি বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় বাসটিতে মেরামতের কাজ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়