Apan Desh | আপন দেশ

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৮:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

ছবি: আপন দেশ

দেশের ২৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণেরও পূর্বাভাস দেয়া হয়েছে। 

এতে একদিকে বাড়তে পারে গরমের অস্বস্তি, অন্যদিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিতে তৈরি হতে পারে জলাবদ্ধতা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাসহ ২৫টি জেলা ছিল তাপপ্রবাহের কবলে।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী জেলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ২। 

তবে বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়