Apan Desh | আপন দেশ

পুলিশ ক্যাম্পে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেলো এসআইয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৫, ৪ নভেম্বর ২০২৬

পুলিশ ক্যাম্পে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেলো এসআইয়ের

ছবি: আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দায়িত্ব পালনকালে নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক এসআই মৃত্যু হয়েছে। 

বুধবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।

জাহাঙ্গীর আলমের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার (০৪ নভেম্বর) ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে ফাঁড়িতে ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পর ফাঁড়িতে গুলির শব্দ শোনা যায়। 

পরে তার কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। এ সময় পাশে তার ব্যবহৃত পিস্তলটিও পড়ে ছিল। 

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন<>টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

এ বিষয়ে তদন্ত চলছে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইস্যু করা পিস্তুল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। 

পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কথা বলে পারিবারিক কলহ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch