Apan Desh | আপন দেশ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

ছবি : আপন দেশ

পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে। এ বিষয়ে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন: বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল ৩ জনের

উল্লেখ্য, শনিবার দেশের আকাশে চাঁদ দেখা গেলে ওইদিন পবিত্র রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।

ওই দিন চাঁদ দেখা না গেলে রোববার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়