ফাইল ছবি
সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর এ সফর হওয়ার কথা রয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
সভা সূত্র জানা যায়, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সরকারি দফতর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।
বিশেষ করে পবিত্র মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তার অংশগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন মহলে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
আরও পড়ুন <<>> দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি
সভায় জানানো হয়, রাষ্ট্রপতি আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর করবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
একই দিন বিকেলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































