Apan Desh | আপন দেশ

পে-স্কেল বাস্তবায়ন হলে কার বেতন কত?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৩৪, ২৯ আগস্ট ২০২৬

পে-স্কেল বাস্তবায়ন হলে কার বেতন কত?

ফাইল ছবি

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেডে মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে আসা তথ্য অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডে মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

৫ম গ্রেডে মূল বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

৮ম গ্রেডে মূল বেতন ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা এবং ৯ম গ্রেডে ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

১০ম গ্রেডে মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

১৩তম গ্রেডে মূল বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা, ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা এবং ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন <<>> আমি চাইব না আর কেউ গুম হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া ১৭তম গ্রেডে মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা, ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

তবে এখনো এ বেতন কাঠামো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বেতন কাঠামোর কোনো অঙ্ককে নিশ্চিত বেতন হিসেবে বিবেচনা করা যাবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়