ছবি : আপন দেশ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকালে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
আরও পড়ুন: ‘জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম’
তবে বঙ্গভবনে অনুষ্ঠেয় এ সাক্ষাতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































