Apan Desh | আপন দেশ

পূজা চেরি বিয়ে করলেন?

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৩, ১৭ আগস্ট ২০২৬

পূজা চেরি বিয়ে করলেন?

পূজা চেরি। ফাইল ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তিনি কি বিয়ে করেছেন। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে—দেশের নামকরা একজন ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ে হয়েছে তার।

এ বিষয়ে পূজা চেরির মন্তব্য এখনো পাওয়া যায়নি। 

চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান হয়েছে—এমন গুঞ্জন ছড়ানোর পর এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। 
পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানান। তবে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এ অভিনেত্রী।

আরও পড়ুন <<>> অনুপম-প্রশ্মিতার ঘরে নতুন অতিথি

সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?

তার এ কথাতেও ভক্তদের মধ্যে নতুন কোনো সিনেমা বা জীবনের নতুন অধ্যায় নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে পোস্টে বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি এ অভিনেত্রী। 

‘পোড়ামন টু’ দিয়ে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে ‘দম’ সিনেমায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement