Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে নৌযান শুমারি উপলক্ষ্যে র‌্যালি

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২২, ১৭ আগস্ট ২০২৬

লক্ষ্মীপুরে নৌযান শুমারি উপলক্ষ্যে র‌্যালি

ছবি: আপন দেশ

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি। শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণকে অবগত করতে লক্ষ্মীপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

সোমবার (১৭ আগস্ট) এ র‌্যালির আয়োজন করে জেলা পরিসংখ্যান কার্যালয়।

র‌্যালিটি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

জানা যায়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেইজে অন্তর্ভুক্ত করার এ উদ্যোগ নিয়েছে নৌপরিবহন অধিদফতর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।

২০ আগস্ট থেকে শুরু হওয়া এ শুমারি চলবে ২৯ আগস্ট পর্যন্ত। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা,জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাকির হোসেন, রামগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর নবীসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন জানান, লক্ষ্মীপুরে আগামী ২০ আগস্ট শুরু হতে যাওয়া নৌযান শুমারিতে মোট ৫৬ জন গণননাকারী জেলার সকল ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করবেন। এর মধ্যে রামগতি উপজেলায় ২০ জন, কমলনগর উপজেলায় ১৯ জন, লক্ষ্মীপুরে সদর উপজেলায় ১০ ও রায়পুর উপজেলায় ৭ জন গণনাকারী তথ্য সংগ্রহ করবেন। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি সকল শ্রেণী ও পেশার মানুষকে উক্ত শুমারীতে সহযোগীতা করার আহবান জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement