Apan Desh | আপন দেশ

পেসার মাহমুদ নিলেন পারিবারিক প্রেসার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৩, ১০ জুন ২০২৩

আপডেট: ১২:১৪, ১১ জুন ২০২৩

পেসার মাহমুদ নিলেন পারিবারিক প্রেসার

পেসার হাসান মাহমুদ: ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন হয়নি। এর মাঝেই মাঠের পারফরম্যান্সে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন।

চলতি বছর বিশ্বকাপ এবং তার আগে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এর মাঝেই ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন এই পেসার। 

শুক্রবার (৯ মে) পারিবারিকভাবে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বাদ জুমা বিয়ের আনুষ্ঠানিক কাজ সেরেছেন। বুধবার বাগদান সেরে ওয়ানডে বিশ্বকাপের পর বড় পরিসরে অনুষ্ঠান করার কথা জানিয়েছিলেন।

জানা গেছে, হাসান বিয়ে করেছেন মাদারীপুরের শিবচর থানার মাদবরচর গ্রামে। স্ত্রী চৈতি ফারিয়া ঐশী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন। বাবা ফারুক হোসাইন একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঐশী সবার বড়।

 আপাতত ছোট পরিসরে বিয়ে হলেও বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বিশ্বকাপের পর বড় পরিসরে হবে। বিয়েে জাতীয় দলের সব ক্রিকেটারকে এলকায় নিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন হাসানের বাবা।

আপন দেশ/এমআর/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement