Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

ছবি: আপন দেশ

বগুড়ার আদমদীঘির শাঁওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫’শতাধিক চারা বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশনায় চারাগুলো বিরতণ করা হয়। 

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শাঁওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে নসরতপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-নসরতপুর ইউপি চেয়ারম্যান ও শাঁওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মোস্তফা মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। সভায় সভাপতিত্ব করেন নসরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম। 

আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে নৌযান শুমারি উপলক্ষ্যে র‌্যালি

সভায় আরও বক্তব্য রাখেন শাঁওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, নসরতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা রুহুল আমিন, মুরাদ, সাব্বির, হাসান, শুভ ও সুমন প্রমূখ।

পরে সকল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়