ছবি: আপন দেশ
দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক, লেখক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের নতুন বই ‘রাজনীতির সদর-অন্দরে’ প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করবেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।
অনুষ্ঠানে বইটির গ্রন্থকার মারুফ কামাল খান তার বক্তব্য তুলে ধরবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সূচিপত্রের প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী।
আরও পড়ুন <<>> সরকার ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে: রিজভী
‘রাজনীতির সদর-অন্দরে’ বইটিতে রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষের প্রাসঙ্গিকতা ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানা খণ্ডচিত্র তুলে ধরেছেন মারুফ কামাল খান।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলোকে লেখা বইটির বিভিন্ন নিবন্ধে বাংলাদেশের রাজনীতি ও সমাজের নানা গুরুত্বপূর্ণ দিকের অন্তরালের ঘটনাপ্রবাহ এবং ব্যক্তিচরিত্রের নানা দিক উঠে এসেছে।
বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আপন দেশ/মিম/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































