Apan Desh | আপন দেশ

শাহবাগে প্রাথমিকের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৬, ২ আগস্ট ২০২৬

শাহবাগে প্রাথমিকের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

ছবি : আপন দেশ

রাজধানীতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রোববার (০২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা।

সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দিয়েছে পুলিশ। এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা। 

এ সময় দাবি আদায়ে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

আন্দোলনরত শিক্ষকেরা জানান, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা ১১টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আরও পড়ুন : প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলনে যোগ দেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়