Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১০, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

ছবি : আপন দেশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন রাষ্ট্রপতির সই করা পদত্যাগপত্রটি জাতীয় সংসদে স্পিকারের দফতরে পৌঁছে দেন।

এরপরে বিকাল ৫টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রেস ব্রিফিং করেন।

মেজর হাফিজ বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদ দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ০১ মিনিটে আমার কাছে জমা দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> পদত্যাগ করলেন রাষ্ট্রপতি 

তিনি বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। অসুস্থ থাকার কারণে তিনি মাঝে মাঝেই অচেতন হয়ে পরেন। এ কারনেই তিনি পদত্যাগ করেছেন।

স্পিকার বলেন, কোনো প্রকার বিছিন্ন ঘটনা ছাড়াই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা পরিষ্কার হলো। কঠিন সময়ে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।  আমি তার সুস্থতা কামনা করছি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়