Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যার ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৮, ৯ জুন ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যার ঘটনায় আটক ২

ছবি : আপন দেশ

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ব্যবসায়ী বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হতেই অ্যাকশনে নেমেছে পুলিশ। এ  ঘটনায় জড়িত থাকায় ২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

আটকরা হলেন, রিয়াজ ও আল আমিন। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের বিস্তারিত পরিচয় কিংবা খুনের পেছনের মূল মোটিভ নিয়ে মুখ খুলছে না প্রশাসন। 

ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন খুনের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ ও আল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সোমবার (৮ জুন) রাত ঠিক ৮টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং এরিয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অন্ধকারে ওত পেতে থাকা ঘাতকরা বিল্লাল হোসেনকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন : দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মারা গেছেন ৪৯

নিহত বিল্লাল হোসেন তালুকদার কেবল রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়কই ছিলেন না, পেশাগত জীবনে তিনি একজন সফল সিমেন্ট-বালু ব্যবসায়ী ছিলেন। মগবাজারের দুটি এলাকায় দুই পরিবার ও ৬ সন্তান নিয়ে ছিল তার সংসার।

এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়