ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (০৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ হামলা আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জীবনসহ সাধারণ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। এতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে।
দুর্ভাগ্যজনকভাবে, চলমান এ সংঘাতের কারণে ইতোমধ্যে আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে—সব ধরনের বিরোধ আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত।
আরও পড়ুন <<>> ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই’
এছাড়া সংশ্লিষ্ট সব পক্ষকে আহবান জানানো হয়েছে, যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা এ অঞ্চলের ইতোমধ্যে বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































