Apan Desh | আপন দেশ

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় ৯ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৩, ২৯ এপ্রিল ২০২৬

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় ৯ জনের নামে মামলা

ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটন (৫৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই সাজিদ আহমেদ রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

মামলায় নির্দিষ্ট কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি; অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করা হয়েছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে যশোর থেকে ঢাকায় এসে তিনি এ মামলা করেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে টিটনকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে টিটন ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং হামলাকারীরা তাকে আগে থেকেই অনুসরণ করছিল। সুযোগ বুঝে গুলি চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন <<>>কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়ন শিগগিরই: সড়ক পরিবহনমন্ত্রী 

পরে টিটনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। সূত্র জানিয়েছে, তার শরীরে মাথাসহ মোট সাতটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেলেও বুকে একটি গুলির অংশ পাওয়া যায়।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ