Apan Desh | আপন দেশ

সবার প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৯, ২৩ এপ্রিল ২০২৬

সবার প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

সবার প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে।’

আরও পড়ুন : এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

এসময় মায়ের বুকের দুধের কার্যকারিতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শিশুর শরীর গঠনে এ দুধের বিকল্প নেই। মায়ের বুকের দুধের মাধ্যমে আমাদের শরীরে যে ভীত গড়ে ওঠে তা আমাদের অনেক বয়স পর্যন্ত কাজ করে। এ দুধের পুষ্টির প্রভাব কখনো যায় না।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়