Apan Desh | আপন দেশ

ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৪, ১১ এপ্রিল ২০২৬

ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার আভাস নেই। তবে আকাশ মেঘলা থাকার সম্ভবনা রয়েছে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা।

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন : সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

এদিকে আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪ শতাংশ। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়