Apan Desh | আপন দেশ

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৬, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:১৬, ৬ এপ্রিল ২০২৬

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

ছবি : আপন দেশ

দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (০৬ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

আরও পড়ুন : আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে?

তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়