Apan Desh | আপন দেশ

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৫, ২৮ মার্চ ২০২৬

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি : আপন দেশ

চার দিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। তার সফর ঘিরে এরই মধ্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসারের দেয়া তথ্যানুযায়ী, রাষ্ট্রপতি শনিবার দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর ২টায় পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্তানে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা জেলা শহরে নিজ বাসভবনে যাবেন তিনি। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন। 

আরও পড়ুন : যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement