ছবি : আপন দেশ
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বিআরটিসি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই বাস সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।
আরও পড়ুন : নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট
বিজ্ঞপ্তি আরও বলা হয়, বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক এবং মহিলা কন্ডাক্টর ও মহিলা হেলপারের মাধ্যমে এ সার্ভিসটি পরিচালনা করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































