Apan Desh | আপন দেশ

ঈদের দিন রামিসার বাসায় গেলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ২৮ মে ২০২৬

ঈদের দিন রামিসার বাসায় গেলেন রিজভী

ছবি: আপন দেশ

ঈদের দিন দুপুরে রাজধানীর পল্লবীতে রামিসার বাবা-মায়ের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

দুপুরে রিজভী রামিসার বাসায় যান। তার বাবা-মা-বোনের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

পরে রুহুল কবির রিজভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি।
আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তাদের পরিবারের পাশে থাকবো-বলেন তিনি।

গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement