Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ছবি : আপন দেশ

ঢাকা ও আশপাশ এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া  রাজধানীর আকাশ আজ পরিষ্কার থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়