Apan Desh | আপন দেশ

মার্কেট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:২৮, ১০ মার্চ ২০২৫

মার্কেট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ 

পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিম ক্রোকারিজ মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) বিকেলে যুবদলের ইসহাক গ্রুপ ও মিন্টু, নাহিদ, মইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। 

আহতরা হলেন, রাব্বি (২০), আরমান (২৫) কারী মিজান (৪০), আলমগীর (৩০), আল আমিন (২৩) ও রুবেল সিকদার (২০)। 

আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম বলেন, মারপিটে আহত অবস্থায় ছয় জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর একজনের চিকিৎসা চলছে।

আরও পড়ুন>>>নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার

স্থানীয়রা জানান, একমাস আগে যুবদলের ইসহাক বুড়িগঙ্গা বেড়ীবাঁধ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের এমটিসি ক্রোকারিজ মার্কেটটির দখল নেয়। তারপর থেকে যুবদলের পক্ষ মিন্টু, নাহিদ, হায়দার ও মইন গ্রুপ মার্কেটটি তাদের দখলে নেয়ার চেষ্টা করছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। 

সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch