Apan Desh | আপন দেশ

ওমরাহ পালনে যেসব জিনিস বহন করতে নিষেধ করল সৌদি 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৪৭, ৬ মার্চ ২০২৫

ওমরাহ পালনে যেসব জিনিস বহন করতে নিষেধ করল সৌদি 

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য নির্দেশ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (০৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সৌদি সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা ও অনিবন্ধিত ওষুধ নিয়ে কোনো ওমরাহযাত্রী প্রবেশ করতে পারবেন না।

মুসল্লিদের উদ্দেশে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।

ওমরাহযাত্রীদের কি কি জিনিস নেওয়া নিষিদ্ধ তার বিস্তারিত মুসল্লিদের এই ওয়েবসাইট থেকে জেনে নেয়ার আহবান জানিয়েছে সৌদির যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন>>>যেসব কারণে রোজা ভেঙে যায়

হজ বছরে মাত্র একবার করা গেলেও; ওমরাহ করা যায় বছরের যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাস এলে ওমরাহকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য দেশ থেকে রমজানে লাখ লাখ মানুষ পবিত্র মক্কা নগরীতে যান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement