Apan Desh | আপন দেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ২৪ নভেম্বর ২০২৪

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ফয়সাল আহমেদ।

রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিকের সই প্রজ্ঞানে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ফয়সাল আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
 
এ নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়