Apan Desh | আপন দেশ

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন যেভাবে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:১৪, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩১, ১৩ নভেম্বর ২০২৪

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন যেভাবে

সরকার দেশের আয়করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য উদ্বুদ্ধ করছে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সরকারি কর্মচারীদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে। 

এনবিআর গত কয়েক বছর ধরেই অনলাইনে রিটার্ন দাখিলের বিষয়টিকে উৎসাহ দিয়ে আসছে। ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন জমা ও কর পরিপালন সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করে।

এনবিআর বলছে, করদাতাদের জন্য এ প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলামুক্ত করতে প্রথমে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর করদাতার মোবাইল নম্বরটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বায়োমেট্রিকভাবে নিবন্ধিত কিনা তা যাচাই করতে হবে। এ যাচাইয়ের জন্য ১৬০০১ নম্বরে ডায়াল করতে হবে। যদি মোবাইল নম্বর বায়োমেট্রিক নিবন্ধিত থাকে তবে রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হবে না।

আয়ের ও সম্পদের বিপরীতে কত টাকা কর আসবে তার কোনো হিসাবও নিজের করতে হবে না। সেটি স্বয়ংস্ক্রিয়ভাবে হিসেব করা হয়ে যাবে। এর জন্য আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত (অর্থবছর) সময়ের ব্যাংক হিসাবের স্থিতি, সুদের তথ্য ও ব্যাংক হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য দিতে হবে। কোনো প্রমাণ বা কাগজ জমা দেয়ার প্রয়োজন হচ্ছে না।

এ সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারবেন। জমা দেয়া রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া আগের বছরের জমা দেয়া ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করা যাচ্ছে।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা দিতে জাতীয় রাজস্ব বোর্ড একটি সার্ভিস সেন্টার তৈরি করেছে। সেখানে ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে অফিস চলাকালীন ফোন করলে করদাতাদের ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধানও দেয়া হচ্ছে। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানালেও তার সমাধানও মিলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ