Apan Desh | আপন দেশ

সাবেক সেনাপ্রধান আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সাবেক সেনাপ্রধান আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল

জালিয়াতির অভিযোগে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজ আহমদের দুই ভাই হারিছ আহমদ ও তুফায়েল আহমদ (জোসেফ)। তারা নিজেদের নামের পাশাপাশি তাদের বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন বলে জানা গেছে। 

হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে মোহাম্মদ হাসান রাখেন। এরপর জোসেফ তার নাম পরিবর্তন করে তানভীর আহমেদ তানজিল রাখেন। আজিজ আহমেদ এনআইডির তথ্য পরিবর্তনের সুপারিশ করেছেন বলে জানা গেছে। এর ফলে চারটি এনআইডিই ইসির সার্ভার থেকে ব্লক করে দেয়। তারা এনআইডি যাচাই সংক্রান্ত কোনো পরিষেবা পাবেন না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে  ইসি সচিব শফিউল আজিজ বলেছেন, তদন্ত কমিশনের রিপোর্ট এসেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু