Apan Desh | আপন দেশ

এনআইডি

এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করার উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য এনআইডি শাখাকে প্রস্তাব দিতে বলেছে সংস্থাটি। সোমবার (২২ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, এনআইডি সেবা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে কি না, থাকলে তার সমাধান কী হতে পারে—সেগুলো চিহ্নিত করে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে। এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

০৬:৫৩ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

নির্বাচনী প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না: ইসি

নির্বাচনী প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না: ইসি

অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, নির্বাচনি প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না। 

০৪:২৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement