Apan Desh | আপন দেশ

দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ৭ আগস্ট ২০২৪

আপডেট: ১৩:৪৮, ৭ আগস্ট ২০২৪

দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার

সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ স্ত্রী সন্তান বাহরাইনে গেছেন। একই ফ্লাইটে জেনারেল আজিজ আহমেদের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক-ইন করেননি।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইটে ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজ এ ফ্লাইটের টিকেট কাটা ছিল বলে বিমানবন্দরে তথ্য ছিল। তবে তিনি চেক-ইন করেননি।

বেবিচকের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফ্লাইটে সাবেক জেনারেল আজিজ ছিলেন না বলে জেনেছি।

সাবেক এ সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে— এমন আলোচনাও আছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু