Apan Desh | আপন দেশ

মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ২৫ মে ২০২৪

মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেল চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। শনিবার (২৫ মে) সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়ার ঘোষণাও দেয়া হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণার পর রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে কয়েক’শ যাত্রী বের হয়ে যান। 

জয় ঘোষ নামের এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, উত্তরা (উত্তর) স্টেশনে যেতে সন্ধ্যা সাতটায় কারওয়ান বাজার স্টেশনে উঠেছিলেন। কিন্তু ট্রেন না ছাড়ায় তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি তার টিকিটের টাকা ফেরত পেয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশনে মাইকে ঘোষণা দেয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আর চলবে না।

মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাকে ফোন করা হয়। তবে কেউ ফোন ধরেননি। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch