Apan Desh | আপন দেশ

গ্রামীণ টেলিকমের সামনে ঝাড়ু হাতে বহিরাগতরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

গ্রামীণ টেলিকমের সামনে ঝাড়ু হাতে বহিরাগতরা

রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনের সামনে অবস্থান নিয়েছে বহিরাগতরা। ঝাড়ু হাতে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ভবনে কর্মরত কাউকে প্রবেশ করতে দেননি। এমনকি ভবন পরিদর্শনে আসা কেউ-ই প্রবেশ করতে পারেনি।

সম্প্রতি ২০ জনের একটি দল ভবন দখলের চেষ্টা চালিয়েছিল। এমনটা জানিয়েছিল গ্রামীণ কল্যাণের কর্মীরা। তবে, আজ সকালে সরজমিনে দেখা গেছে, গ্রামীণ টেলিকম ভবনের আশেপাশের হকারদের কে বা কারা উঠিয়ে দিয়েছে। ভবনের সামনে বহু উচ্ছৃঙ্খল যুবক, ঝাড়ু হাতে বেশকিছু নারী দাঁড়িয়ে আছেন। কেউ ছবি তুলতে গেলে তাদের বাধা দেয়া, তাদের দিকে তেড়ে আসার অভিযোগ পাওয়া গেছে।

এর আগে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ড. ইউনূসকে হয়রানি, ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, তার বিরুদ্ধে শ্রম আইনের মামলার বিচার হয়েছে অস্বাভাবিক দ্রুতগতিতে। আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি বিরোধী কমিশন। যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement