Apan Desh | আপন দেশ

তুলসী পাতার রসের বহুগুণ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ২ নভেম্বর ২০২৩

তুলসী পাতার রসের বহুগুণ

তুলসী ঔষধি গাছ। এ গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই প্রয়োজনীয়। ঔষধিগুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে। 

ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে তুলসী দিয়ে তৈরি ওষুধ বিশেষভাবে কার্যকর। 

তুলসীর আরও একটি বিশেষ গুণ রয়েছে। সেটি হচ্ছে মশা তাড়ানো। অবাক হওয়ার কিছু নেই, সত্যি সত্যিই মশা তাড়ানোর ক্ষমতা রয়েছে তুলসীর। মশার কামড় থেকে বাঁচতে হলে মশারি টানানো, অ্যারোসল স্প্রে করা অথবা তীব্র ধোঁয়াযুক্ত কয়েল জ্বালানোর প্রয়োজন পড়বে না। যদি তুলসী থাকে ঘরে। 

তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন। জ্বর ও ঠাণ্ডা লাগায় প্রতিরোধক হিসেবে কাজ করবে। তুলসী পাতা বেটে তার সঙ্গে মধু ও আদা মিশিয়ে খান। জমে থাকা সর্দি থেকে মুক্তি পাবেন। তুলসী পাতা ও চন্দনের সঙ্গে বেটে কপালে লাগিয়ে দেখুন, মাথাব্যথা চলে যাবে। তুলসী পাতা বমিভাব কমাতে যথেষ্ট কার্যকর। তুলসীর মধ্যে আছে ময়েশ্চারাইজার। এর গুণে আপনার ত্বক থাকবে উজ্জ্বল।

আপন দেশ/আরএ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন