Apan Desh | আপন দেশ

পালানোর দিনেই হাসিনার ১ হাজার কল মুছে ফেলা হয় 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পালানোর দিনেই হাসিনার ১ হাজার কল মুছে ফেলা হয় 

গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার চারটি মোবাইল ফোনের ১ হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ঐদিন দুপুরে প্রধানমন্ত্রী পদ ছেড়ে পলায়ন করেন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার কয়েক ঘণ্টা পরেই এ ঘটনা ঘটে।

টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সার্ভার থেকে এ কল রেকর্ডগুলো মুছে ফেলা হয়।

কল রেকর্ডগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন এনটিএমসি’র সাবেক মহাপরিচালক (ডিজি) জিয়াউল আহসান। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি এ গুরুত্বপূর্ণ তথ্যটি জানান।

তদন্ত কর্মকর্তা আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন মুছে ফেলা এ কল রেকর্ডগুলো উদ্ধারের চেষ্টা করছে। এ কল রেকর্ডগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য খুব গুরুত্বপূর্ণ। গত বছরের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। এ রেকর্ডগুলো সে তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে। এ কল রেকর্ডগুলোতে অনেক গোপন তথ্য থাকতে পারে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ