Apan Desh | আপন দেশ

সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:২৮, ৩০ এপ্রিল ২০২৫

সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে

যাত্রাবাড়ী, ভাটারা ও বাড্ডা থানায় দায়ের করা পৃথক তিন হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ রিমান্ড এ আদেশ দেন।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন, ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের তিনদিন ও বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় মামুনের ৭ দিন এবং আনিসুল ও সালমানের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন।

আরও পড়ুনবিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল

সাবেক আইজিপি মামুনকে রিমান্ডে নেয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর কাজলায় ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. রাসেল। পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি।

সালমান এফ রহমানকে রিমান্ডে নেয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই মনির হোসেন ভাটারা থানা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। পরে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের গুলিতে নিহত হন তিনি।

গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় সালমান এফ রহমান ও আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গত ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। তাদের প্রত্যেককে দফায় দফায় রিমান্ডে নেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান