Apan Desh | আপন দেশ

দুদকে চাকরির সুযোগ, পদ ৮৫

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দুদকে চাকরির সুযোগ, পদ ৮৫

ছয় ক্যাটাগরির ৮৫টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

পদের নাম ও বিবরণ:

১. সহকারী পরিচালক
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

২. উপসহকারী পরিচালক
পদসংখ্যা: ৫০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

৩. কোর্ট পরিদর্শক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

৪. সহকারী পরিদর্শক
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

৫. হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-(গ্রেড-১১)

৬. ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

আবেদনে বয়সসীমা

১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্য হতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর শিথিলযোগ্য।

অনলাইনে আবেদন করার শর্তাবলি

১। পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের এ ওয়েবসাইটে পাওয়া যাবে।

২। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

আবেদন ফি

১। ক্রমিক নম্বর ১, ২ ও ৩-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ টাকা।

২। ক্রমিক নম্বর ৪ ও ৫-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮ টাকা।

৩। ক্রমিক নম্বর ৬-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ১০টা) তারিখ থেকে। আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৫ (বিকেল ৫টা) পর্যন্ত।

আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ