Apan Desh | আপন দেশ

আগুন ঠেকাতে ছাগল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৫ নভেম্বর ২০২৩

আগুন ঠেকাতে ছাগল

ছাগল দিয়ে হাল চাষ না হলেও দাবানল ঠেকাতে ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রেলপথ এলাকার আশপাশে দাহ্য কিছু গাছের পাতা খাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়েছে এক পাল ছাগল। এই নিয়ে তৃতীয়বার কর্তৃপক্ষ এই কৌশল অনুসরণ করল।

২০২০ সালে ভয়াবহ দাবানলের কবলে পরে অস্ট্রেলিয়া। নজিরবিহীন দাবানলে কয়েক মাসে ছারখার হয়ে যায় দেশটির বিভিন্ন অঞ্চল। মারা যায় অন্তত ৫০ কোটি বন্যপ্রাণী। এরপর থেকেই প্রশাসন নড়েচড়ে বসে। তীব্র গরমে যেন আগুন সৃষ্টি না হয় সেজন্য নানান ব্যবস্থা নিতে থাকে।

তেমনই এক কৌশল ছাগলের পাল। কুইনল্যান্ডের ১১৩ কিলোমিটার দক্ষিণের টালিতে কিছু ঘাস ও টেম উইড খাওয়ার জন্য ছাগল ছেড়ে দেয়া হয়। প্রথমে এই কাজে নিয়োগ দেয়া হয় ১৫টি ছাগলকে। আট থেকে ১২ সপ্তাহের মধ্যে তাদের সবগুলো ঘাস খেতে হবে।

কর্তৃপক্ষ জানায়, ছাগলগুলো দারুণ কাজ করেছে। আগুন লাগতে পারে এসন কোনো ঘাস বা শুকনো পাতা আর এখন সেখানে নেই। সরকারি কর্মকর্তা উইদার জানান, ওই এলাকায় ঘাসগুলো লতাপাতা এত বড় হয়ে গেছে যে সেখানে যাওয়া দুরুহ। পরিষ্কার করাও কঠিন।

তিনি বলেন, ঘাসগুলো শুস্ক এবং প্রায় ৬ ফিট উঁচু। এগুলো থেকে আগুন ধরার ঝুঁকি রয়েছে।

ওই এলাকার প্রায় অর্ধ হেক্টর এলাকাজুড়ে এই গাছ ও ঘাস রয়েছে। এগুলোর সমাধান হিসেবে ছাগলের ওপর ভরসা করাই তাদের কাছে যৌক্তিক মনে হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ