Apan Desh | আপন দেশ

ফের টাইগার-দিশার প্রেম জোড়া লেগেছে!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৩ জুলাই ২০২৩

ফের টাইগার-দিশার প্রেম জোড়া লেগেছে!

একটা সময় বলিউডের চর্চিত জুটি ছিল টাইগার-দিশা। দু'জনের অনস্ক্রিন রসায়ন যেমন গাঢ়, তেমনই নজরকাড়া অফ-স্ক্রিন রসায়ন। দেখলেই সকলে বলত, ‘মেড অফ ইচ আদার’। কিন্তু আচমকাই ছন্দপতন। বছর খানেক অগে আচমকাই দুজনের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়ে। তারপর থেকে পরস্পরের ছায়া মাড়াননি তারা।

কিন্তু হঠাৎ করেই বদলে গেল সমীকরণ। দীর্ঘ এক বছর পর একসঙ্গে দিল্লি উড়ে গেলেন টাইগার-দিশা, রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দেন দুজনে। শুধু এক প্লেনে যাওয়াই নয়, অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হন তারা। পাশে বসে গল্প-গুজবও সারলেন।

আরও পড়ুন: সোনমের অভিষেক হচ্ছে ওটিটিতে

অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেও পাপারাৎজিদের জন্য একসঙ্গে পোজ দেননি টাইগার-দিশা। নায়কের ফটো তোলবার পালা সাঙ্গ হলে ক্যামেরার সামনে দাঁড়ালেন দিশা। বেগুনি রঙা ক্রপ টপ এবং সাদা প্য়ান্টে সেজেছিলেন দিশা। টাইগারের দেখা মিলল ব্ল্যাক টিশার্ট আর ম্যাচিং প্যান্টে। অনুষ্ঠানে পাশাপাশি বসে গল্প জুড়লেন দুই পুরোনো বন্ধু। এই ইভেন্টে হাজির ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং দিদি কৃষ্ণা শ্রফও। 

অন্দরের একাধিক ছবি ফাঁস হয়েছে সংবাদমাধ্যমে, সেখানে টাইগারের গোটা পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে দিশাকে।

আরও পড়ুন: বলিউড বেয়ে হলিউড, আলিয়ার অভিজ্ঞতা কেমন

টাইগার-দিশার ফ্য়ান পেজের তরফে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে প্লেনের অন্দরে মুখোমুখি বসে টাইগার-দিশা। ভিডিয়োয় ধরা দিয়েছেন ড্যানি ডেনজংপা পুত্র রিংজিংও। দিশার হাতেই ছিল মোবাইল ক্যামেরা। হাসি মুখে শুরুতে রিংজিং-কে ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী। এরপর টাইগারের দিকে ক্যামেরা তাক করতেই খানিক অপ্রস্তুত দেখালো জ্যাকি-পুত্রকে। এই ভিডিয়ো দেখে ধন্দে অনুরাগীরা। তাদের প্রশ্ন, তবে কি ফের একসঙ্গে টাইগার-দিশা?  আবার কারও মতে, টাইগার তো দিশার দিকে সরাসরি তাকাচ্ছেও না। কেউ আবার লিখেছেন, এতদিন পর ওদের একসঙ্গে দেখে ভালো লাগল।

আরও পড়ুন: যৌনতা ও লজ্জা কোনোটাই আমার নেই: কাজল

কখনও লাঞ্চ ডেটে তো কখনও মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে যেতেন টাইগার-দিশা। প্রকাশ্যে কোনওদিন প্রেমে সিলমোহর দেননি জুটি, কিন্তু তাদের প্রেম ছিল ওপেন সিক্রেট। কিন্তু অজানা কারণেই গত বছরের মাঝামাঝি পথ আলাদা হয় দুজনের। তারপর একসঙ্গে ফ্রেমবন্দি না হলেও পরস্পরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণ শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন তারা। গত মাসেই দিশার জন্মদিনে টাইগার লেখেন- সেরা সময় কাটুক। ডানা মেলে এভাবেই উড়তে থাকো, ভালো থেকো, হাসতে থেকো। শুভ জন্মদিন। জানা যায়, প্রেম ভাঙলেও এখনও বন্ধুত্ব টিকে রয়েছে টাইগার-দিশার।

একসঙ্গে ‘বাগি ২’, ‘বাগি ৩’ ছবিতে কাজ করেছেন টাইগার-দিশা। একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে দেখা মিলেছে দুজনের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়