বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবার উৎসবের ৭৬তম আসর। আগামী ১৬ মে পর্দা উঠে উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।
৭৬তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মার্টিন স্করসেসি। এ সিনেমার প্রচারে কান উৎসবে যাবেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও।
এর আগে ছয়বার কান উৎসবে অংশ নিয়েছিল ডিক্যাপ্রিও অভিনীত সিনেমা। সেগুলো ছিল মার্টিন স্করসেসির পরিচালনায়। ‘গ্যাংস অব নিউইয়র্ক’ (২০০২), ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩), ‘দ্য অডিশন’ (২০১৫) এরপর এবার ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। ২০ মে কানের গ্র্যান্ড থিয়েটারে উদ্বোধনী প্রদর্শনী হবে সিনেমাটির। অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়ে উৎসব কর্তৃপক্ষ।
এছাড়া লাল গালিচায় হাঁটবেন ডিক্যাপ্রিও, ডি নিরো, অভিনেতা রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন, টেন্টু কার্ডিনাল। তাদের সঙ্গে নির্মাতা স্করসেসিও থাকবেন।
‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ নির্মিত হয়েছে আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের গ্রন্থ অবলম্বনে। সিনেমাটির চিত্রনাট্য করেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত এ সিনেমায় ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা তুলে ধরা হয়েছে।
আপন দেশ/ এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































